অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩ দিন পরেই অকটেন ও পেট্রোলের দাম কমবে ৮ থেকে ১২ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অন্তবর্তীকালীন সরকার অকটেন–পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমবে। তবে সবচেয়ে বেশি দাম কমবে পেট্রোল ও অকটেনের।

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

দেশে গত জুন থকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। অন্যদিকে অকটেন ১৩১ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১২৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিপিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানো হবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে—সেটিও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে স্বাভাবিক নিয়মেই জ্বালানি তেলের দাম তখন কমে আসবে।

মুনাফা কমানোর ব্যাপারে বিপিসি বলেছে, উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনতেই মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিপিসি সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের মধ্যে অকটেন ও পেট্রোলের দাম বেশি কমবে। প্রতি লিটার অকটেন ও পেট্রোলের দাম ৮ থেকে ১২ টাকা পর্যন্ত কমতে পারে। আর ডিজেল ও কোরোসিনের দাম কমতে পারে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭৫ পয়সা পর্যন্ত।

গত মার্চ মাসে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ পদ্ধতি চালু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী এ পদ্ধতি চালু করা হয়।

এদিকে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেল ৯১ দশমিক ২৫ মার্কিন ডলার ও পরিশোধিত অকটেন ৮৮ ডলারে বিক্রি হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।