অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

উভয় স্টক এক্সচেঞ্জ ইতিবাচক ধারাতে ফেরার আভাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার ২১শে আগস্ট ২০২৩, সপ্তাহের ২য় দিন উভয় স্টক এক্সচেঞ্জে সূচক শুরুতে ইতিবাচক ধারা দিয়ে লেনদেন শুরু করে। দিন শেষে ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে।

আজ উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেনও বেড়েছে গতদিনের চেয়ে। পাশাপাশি বিভিন্ন খাতের শেয়ার ইতিবাচক ধারাতে আসায় বাজারের প্রতি মানুষের কিছুটা আস্থা ফিরে এসেছে বলে ধারণা করা গেল।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ও লেনদেন উভয়ই গত দিনের চেয়ে বেড়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৫.৭১ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৩৪৪.৫৫ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ১৫১.১৬ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায় লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ২৬.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৯১.৮৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৬.৬৫ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১০.৩৮ বেড়ে অবস্থান করছে ২১৩৬.৬৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২ টির, দাম কমেছে ২৭ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৫৬ টির।

আজকে ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ছিল যে সব কোম্পানি।

আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৮ টি খাতের শেয়ার উঠে এসেছে। আজকের দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় বেশির ভাগই ছিল ইন্সুইরেন্স খাতের শেয়ার। বহুদিন পরে আজ ব্যাংক খাতের ২ টি ব্যাংক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল। আজকের দাম বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথমেই ছিল রুপালি ব্যাংক লিমিটেড।

আজ ব্লক মার্কেটে মোট ৫১.২৩ কোটি টাকার লেনদেন হয়েছে।সে হিসাবে আজ মূল মার্কেটের লেনদেন হয়েছে ৪৪৪.৪৮ টাকা। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৫.৭১ কোটি টাকা।

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই গতদিনের চেয়ে বেড়েছে । আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৬.৬২ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৫৭৯.৫৮ পয়েন্টে।


আজ সিএসইতে মোট ১৩.৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৫.৯৮ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৭ কোটি ৫১ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, দাম কমেছে ১২ টির এবং অপরিবর্তিত ছিল ৫৯ টি কোম্পানির ।

আজকে সিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় ছিল যে সব কোম্পানি।

আজ উভয় স্টকএক্সচেঞ্জেই লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ বিভিন্ন হাউজের অফিসারও বিনিয়োগকারীদের বেশ উৎফুল্ল দেখা গেল। ২ জন অফিসার জানালেন আজকের বাজারে বেশ কিছু ইতিবাচক দিক ছিল, আজ বেশ কিছু ভালো মানের শেয়ার টপ ট্রেড লেনদেনে চলে এসেছে যা বাজারের জন্যে সুখবর। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন উভয় স্টক এক্সচেঞ্জে বাজার ইতিবাচক ধারাতে ফেরার আভাস দেখতে পাচ্ছেন তারা।

চলতি আগস্ট মাসে আজকেই প্রথম ইতিবাচক ধারাতে আজকের লেনদেন হলো। গভীর আগ্রহ নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন বাজারের সুদিন কবে আসবে। এই মুহুর্তে বাজার আস্থার সংকটে ভুগছে।বাজারের ইতিবাচক প্রবনতা অব্যাহত থাকলে বাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে বলে ধারণা বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকদের।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।