আজ ২৭ শে জুলাই ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ও সূচক উভয় বাড়লেও বাজার ছিল নিস্প্রান। খাত ভিত্তিক লেনদেনে একচেটিয়া দাপট ছিল ইন্সুরেন্স খাতের।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ৬.৯৮ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ৬৩৯.৫১ পয়েন্টে। আজ ডিএসইর অন্য সূচকগুলো নাম মাত্র বেড়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে ৬৭৭.১৫ কোটি, গতকাল লেনদেন হয়েছিল ৫৩৮.৯২ কোটি টাকার। আজ ডিএসইতে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে ১৩৮.২৩ কোটি টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দাম বৃদ্ধির শীর্ষ ২০ শেয়ার
অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন কমেছে গতদিনের চেয়ে, আজ লেনদেন হয়েছে ৮.২৯ কোটি। গতকাল লেনদেন হয়েছিল ১০.২৫ কোটি টাকার।

আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২.৯০ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৭২৩.২২ পয়েন্টে।

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দাম বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার।
সার্বিকভাবে আজকের বাজার বিশ্লেষণে দেখা যায় আজ উভয় স্টক এক্সচেঞ্জের খাত ভিত্তিক লেনদেনে একচেটিয়া দাপট ছিল ইন্সুরেন্স খাতের।