অর্থ লিপি

১৩ মে ২০২৬ বুধবার ৩০ বৈশাখ ১৪৩৩

প্রিমিয়াম গ্রাহকদের জন্য আইপিডিসি’র নতুন চমক: যাত্রা শুরু করলো ‘আইপিডিসি ইনফিনিট’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রিমিয়াম গ্রাহকদের জন্য বিশেষায়িত ও ব্যক্তি-কেন্দ্রিক আর্থিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আইপিডিসি ইনফিনিট’ নামে একটি এক্সক্লুসিভ ফাইন্যান্সিয়াল সেগমেন্ট, যেখানে গ্রাহকরা পাবেন উন্নত আর্থিক সমাধান ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধার সমন্বিত অভিজ্ঞতা।

আজ বৃহস্পতিবার (০৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

আইপিডিসি জানায়, গ্রাহকদের আর্থিক পরিকল্পনা, জীবনধারা ও আধুনিক প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ‘আইপিডিসি ইনফিনিট’ সেগমেন্টকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে — ‘এলিট’ এবং ‘ইনফিনিট’। এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা গ্রহণের পাশাপাশি একটি প্রিমিয়াম লাইফস্টাইল ইকোসিস্টেমের সুবিধা উপভোগ করতে পারবেন।

‘আইপিডিসি ইনফিনিট’ সেবার আওতায় গ্রাহকরা পাবেন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, ডোরস্টেপ ব্যাংকিং সাপোর্ট, প্রায়োরিটি কাস্টমার সার্ভিস, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, ট্রাভেল ও ডাইনিং-এ বিশেষ অফার, হেলথকেয়ার সুবিধা এবং বিভিন্ন লাইফস্টাইল প্রিভিলেজসহ আরও নানা এক্সক্লুসিভ সুবিধা।

এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন,

“গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই ‘আইপিডিসি ইনফিনিট’ চালু করা হয়েছে। বর্তমানে প্রিমিয়াম গ্রাহকরা শুধু আর্থিক সেবা নয়, বরং ব্যক্তি-কেন্দ্রিক অভিজ্ঞতা, বিশেষ গুরুত্ব ও আধুনিক সেবা প্রত্যাশা করেন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, গ্রাহকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে দেশের শীর্ষস্থানীয় হসপিটালিটি, ট্রাভেল, ডাইনিং, হেলথকেয়ার ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে আইপিডিসি ফাইন্যান্স। ফলে গ্রাহকরা এক প্ল্যাটফর্মেই প্রিমিয়াম সুবিধা ও বিশেষ অফার উপভোগের সুযোগ পাবেন।

বাজার সংশ্লিষ্টদের মতে, অভিজ্ঞতা-ভিত্তিক রিলেশনশিপ ব্যাংকিংয়ের দিকে এগিয়ে যাওয়ার এই উদ্যোগ আইপিডিসি’র ব্র্যান্ড ভ্যালু ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।