জাতীয় ক্রিকেট দলের বিতর্কিত ও সমালোচিত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরছেন না। এমন একটি সংবাদ বা গুজব ইদের আগে বেশ ছড়িয়ে পরে।
এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বিষয়টি গুজব বলে জানায়। হাথুরুসিংহে কবে ঢাকায় ফিরবেন তাও জানায় তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ২১শে এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের কয়েকটি ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা।
২৬শে এপ্রিল থেকে টি২০ সিরিজের ক্যাম্প করার পরিকল্পনা কোচ হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩রা মে থেকে টি২০ সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু’দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।