চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি বস্তিতে আগুনে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে চান্দগাঁওয়ের ‘এক কিলোমিটার’ এলাকার বস্তিতে আগুন লাগে। আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।
মারা যাওয়া নারীর নাম হাছিনা বেগম (৫৫)। আগুনে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আগুন লাগার পর ওই নারী ঘর থেকে বের হতে পারেননি। পরে তাঁর দগ্ধ লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
কালুরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে জানান, আগুন নিভে গেছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিরূপণ করে জানানো হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।