বিএনপির কর্মসূচির দিন সোমবার (৩১শে জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করার কথা জানালেও তা বাতিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিন থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।
আজ রবিবার (৩০শে জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
তিনি বলেন, সোমবার ঢাকার পুরনো বাণিজ্যমেলা মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও মাঠটি ব্যবহারের উপযোগী নয়। তাই আমরা সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থানের কর্মসূচি নিয়েছি। সেটা আজ রবিবার ও সোমবার চলমান থাকবে।
ঢাকা উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, ‘সোমবারের শান্তি সমাবেশ ওপরের নির্দেশে বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে থাকবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।