আজ মঙ্গলবার (১৯ শে সেপ্টেম্বর) উভয় স্টক এক্সচেঞ্জে নাম মাত্র সূচক বাড়লেও লেনদেন গতদিনের চেয়ে বেশ বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ৮১১.৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৭.০৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৩৪.৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১১.০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯.৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৯.০১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, দাম কমেছে ৮৫ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬০ টির।
অপরদিকে দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। আজ সিএসইতে ১১.২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।গতকাল লেনদেন হয়েছিল ৮.১১ কোটি টাকার।
আজ উভয় স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ তালিকায় একচেটিয়া ইন্সুরেন্স খাতের আধিপত্য ছিল।
উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বাড়লেও হতাশায় নিমজ্জিত অধিকাংশ বিনিয়োগকারী
আজ বাজার চলাকালীন সময় বিভিন্ন হাউজে গিয়ে দেখা গেল ইন্সুইরেন্স খাতের শেয়ার যাদের আছে তাদের দারুণভাবে উদ্দীপ্ত দেখা গেল।
আর যেসব বিনিয়োগকারীদের ইন্সুরেন্স খাতের শেয়ার নেই অন্য খাতের শেয়ার আছে তাদের হতাশার মধ্যে দেখা গেল। আর যে সব বিনিয়োগকারীদের শেয়ার ফ্লোরে আটকে আছে তাদের চুপ চাপ থাকতে দেখা গেল।
একজন বিনিয়োগকারী আফসোস করে বলল আমার শেয়ার আমি লচে বিক্রি করব তা ও বিক্রি করতে পারিনা, এটা কোন কথা হল! আমি দেখছি ইন্সুরেন্সের শেয়ার দাম বাড়তেছে এই সেক্টর বাড়বে কিন্তু তারপরও আমি যে শেয়ার কিনতে পারলাম না এই দুঃখ কোথায় রাখি।