বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দেশে আন্দোলন ও বন্যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের কাছে এক মাসের জন্য সফট লোন চেয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে এ কথা জানায় বিজিএমইএ।
পোশাক খাতের এই সংগঠন জানায়, এক মাসের জন্যে প্রায় এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ কোটি টাকার লোন চাওয়া হয়েছে।
এছাড়াও আগে লোন ছয়টি ইন্সটলমেন্টে শোধ করা যেতো কিন্তু গত সরকারের আমলে সেটিকে তিনটি ইন্সটলমেন্টে শোধ করার নিয়ম করা হয়। তবে, বৈঠকে অর্থ উপদেষ্টার কাছে তারা সেই নিয়মকে তিনটি ইন্সটলমেন্টে নিয়ে আসার আহ্বান জানায়।
এছাড়াও বায়ার্স ফোরামের সাথে মিটিং করে পোশাক খাতের আগের কনফিডেন্স ফিরিয়ে আনা হবে বলেও জানায় তারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।