অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

হঠাৎ পেছাল তামিমের সংবাদ সম্মেলন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আফগানিস্তানের বিপক্ষে গতকাল বুধবার অপ্রত্যাশিত হারের পর রাতে আচমকা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৬ই জুলাই) দুপুর ১২টায় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। এই সংবাদ সম্মেলনে তিনি কি বলবেন তা নিয়ে এরপর থেকেই চলছে নানান জল্পনা-কল্পনা।

চট্টগ্রামে দুপুর ১২ টায় কি হতে যাচ্ছে, তা নিয়ে যখন নানান গুঞ্জন চলছে তখনই এলো নতুন ঘোষণা। পিছিয়ে গেছে টাইগারদের ওয়ানডে অধিনায়কের সংবাদ সম্মেলনের সময়। নতুন খবর হলো, দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে অনুষ্ঠিত হবে সাড়া জাগানো এ সংবাদ সম্মেলন।

 

এরই মধ্যে গুঞ্জন, অধিনায়কত্ব ছাড়ছেন তামিম ইকবাল। কিন্তু তা নিশ্চিত হওয়ার উপায় নেই এখনোই। এমনকি কেউ কেউ বলছেন, অবসরের ঘোষণা দিতে চলেছেন এই ওপেনার। নজর তাই এখন চট্টগ্রামের দিকে। নিজের শহরে লোকাল বয় কী বলবেন সংবাদ সম্মেলনে?

 

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাস তিনেক। তামিম ইকবালের নেতৃত্বে এই আসরে ভালো কিছু করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। কিন্তু তামিমের ভঙ্গুর ফিটনেস সেই স্বপ্নে কিছুটা হলেও শঙ্কার হাওয়া দিচ্ছে। প্রত্যেকটা সিরিজের আগেই যে আলোচনায় তামিমের ফিটনেস।

কোমরের চোটে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তবে ওয়ানডে সিরিজের আগেই ফিট হবেন এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডের আগে তামিম নিজেই ফিটনেস নিয়ে দেন অনিশ্চয়তার খবর।

 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিন অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ জানান, ম্যাচে খেলার জন্য শতভাগ ফিট নন তিনি। তাই নিজের অবস্থা বুঝতে খেলছেন প্রথম ওয়ানডেটি। প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচকে ‘ফিটনেস টেস্ট’-এ পরিণত করায় তামিমকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কেউই স্বাভাবিক ভাবে নেননি বিষয়টি। আফগানদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরুর পর পরিস্থিতি আরও ঘোলাটে।

এমন হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক। সংবাদ সম্মেলনে আসেন এই ম্যাচে দলের সেরা পারফর্মার তাওহিদ হৃদয়।

 

বিশ্বকাপের আগে অধিনায়কের ফিটনেস ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম ওয়ানডের আগে অধিনায়কের অমন বক্তব্যে দারুণ চটেছেন কোচ ও বিসিবি সভাপতি। এদের একজন এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়, আন্তর্জাতিক ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছেন, তিনি ফিট না। কিন্তু খেলবেন, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবেন। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!’

তামিম সংবাদ সম্মেলনে কী বলেবন তা নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে, বিসিবি নিশ্চয়ই ওয়ানডে অধিনায়কের সঙ্গে বসেছে আলোচনায়। কী হতে চলেছে – জানতে অপেক্ষায় গোটা দেশের ক্রিকেট সমর্থকরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।