অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না: ওবায়দুল কাদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) ‘যোগদানের’ বিষয়টি জানা ছিল না তাঁর।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার (১৯ষে মার্চ) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা এক ব্রিফিংয়ে কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না। মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের সদস্য হয়েছেন। তার আগে তিনি দলের কেউ ছিলেন না। শর্ত পূরণ করেছেন বলেই সাকিব মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। আমাদের কিছু বলার নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপিকে আমরা ভাঙতে যাব কেন? আমাদের কি কোনো দুর্বলতা আছে যে তাদের থেকে লোক এনে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক।’

বিএনপির সহযোগিতা চাওয়ার অর্থ ক্ষমতায় বসিয়ে দেওয়া উল্লেখ করে কাদের বলেন, অন্য কোনো দেশ এসে ক্ষমতায় বসাবে, এটা হবে না। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন নয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।