অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

গ্রামীণ ফোনের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (GP) গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ১০.৫০ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

এর আগে কোম্পানিটি ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সেই হিসেবে ২০২৫ সালের জন্য গ্রামীণফোন সর্বমোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল।

কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে জানা গেছে

গতকাল সোমবার ২ ফেব্রুয়ারী ২০২৬, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২১.৯০ টাকা, যা আগের বছরে ছিল ২৬.৮৯ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ৪১.৮৯ টাকা, যা আগে ছিল ৪৭.৯৫ টাকা।

আগামী ৩ মার্চ রেকর্ড তারিখ এবং ২০ শে এপ্রিল ২০২৬, কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

আজ  কোম্পানিটির নো লিমিট প্রাইজে লেনদেন হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।