রক্ত সংবহন সিস্টেম বিষয়ে কিছুর মজার তথ্য :
আপনার হার্ট প্রতি মিনিটে ৫ লিটার রক্ত পাম্প করে, অথচ এটার সাইজ মাত্র আপনার মুষ্টির সমান। ৭০ বছর বয়স পর্যন্ত আপনার হার্ট ২৫০ কোটি বার বিট দেয়। সুস্থ মানুষের হার্ট রেস্ট অবস্থায় ৬০ থেকে ১০০ টি বিট দেয়।
সকল রক্তনালির মোট দৈর্ঘ্য ১ লক্ষ কিলোমিটার। কৌশিকনালীর ভিতরের ব্যাস মাত্র ১ ইঞ্চির ৩০০ হাজার ভাগের ১ ভাগ – যাতে একটি রেডসেলকেও সংকুচিত হয়ে যেতে হয়।
আপনার ব্লাড প্রেসার সারাদিনই উঠানামা করে, ঘুমন্ত অবস্থায় সর্বনিম্ন থাকে এবং বিকালে সবচেয়ে বেশি থাকে। মাত্র ৬ সেকেন্ডে হার্ট থেকে ফুসফুসে রক্ত গিয়ে অক্সিজেন নিয়ে আবার হার্টে ফেরত আসে। ১ ফোটা রক্তে ৫০ লক্ষ লোহিত কণা থাকে।
এবার কিছু দুঃখের খবরঃ
বিশ্বের ১২৪ কোটি মানুষের উচ্চ রক্তচাপ আছে। বিশ্বের অধিকাংশ মানুষ হৃদরোগে মারা যায়।
একটা আশার খবরঃ
অধিকাংশ ক্ষেত্রে হৃদরোগ প্রতিরোধ করা যায়।
চলবে…..
