অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, ২ সেনাসহ নিহত ৩

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফ্রান্সে ছোট আকারের একটি উড়োজাহাজ বিধ্বস্তে সেনাবাহিনীর দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক সরকারি কৌঁসুলি প্যাত্রিস ক্যামবেরো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন।
সেনাবাহিনী জানায়, নিহত দুই সেনাসদস্য দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটিতে ছিলেন। উড়োজাহাজ বিধ্বস্তের কারণে দুর্ঘটনাস্থলের আশপাশের গাছপালায় আগুন ধরে গিয়েছিল বলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
সূত্রঃ এএফপি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।