অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রেমিট্যান্স পাঠানোয় বেশ এগিয়ে ইতালি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদেশ থেকে দেশে প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি বছর দেশে পাঠানো  রেমিট্যান্স যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশাল ভূমিকা রাখবে।

ইউরোপের দেশ ইতালিতে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বেশির ভাগই দেশে পাঠান রেমিট্যান্স। ইতালির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক রিপোর্ট বলছে, রেমিট্যান্স পাঠানোর শীর্ষে আছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইতালি থেকে পাঠানো রেমিট্যান্সের শতকরা ১৭ ভাগ পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইতালি থেকে পাঠানো রেমিট্যান্স বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা ও প্রবাসীরা।

তারা বলেন, বাংলাদেশিরা ইতালিতে এসে কোনো না কোনো কাজ করছেই। এ কাজ থেকে অর্জিত অর্থ তারা দেশে পাঠাচ্ছেন। যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

আরও পড়ুন: সোনালী ব্যাংকে নতুন পাঁচ বিভাগের উদ্বোধন

প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, ইতালি থেকে বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ চলতি বছর দুই বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে।

এদিকে ২০৩০ সালের মধ্যে রেমিট্যান্স পাঠানোর খরচ কমিয়ে শতকরা তিন ভাগেরও কম করা হবে বলে জানিয়েছে ইতালির কেন্দ্রীয় ব্যাংক।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।