রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ সোমবার (১৮ই সেপ্টেম্বর) সকালে মেডিক্যাল বোর্ডের পরামর্শে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার (১৭ই সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় শারীরিক অবস্থার অবনতি হলে বেগম জিয়াকে মেডিক্যাল বোর্ডের পরামর্শে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।