অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

গাড়ি বন্ধ বান্দরবানে, চলছে কক্সবাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ গতকাল বুধবার রাত থেকেই পরোপুরি শুরু হয়েছে।

তবে আজ বৃহস্পতিবার (১০ই আগস্ট) সকালেও বান্দরবানে গাড়ি চলাচল শুরু হয়নি। এখনো কেরানীহাট-বান্দরবান সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে থাকায় যান চলাচল শুরু করা যায়নি বলে যাত্রী ও স্থানীয় লোকজন জানিয়েছেন।

গত সোমবার বিকেল থেকে বান্দরবানের সঙ্গে মূলত চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সোমবার দিবাগত রাত তিনটা থেকে কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুটি সড়কের বিভিন্ন অংশ পাহাড়ি ঢলে তলিয়ে গেলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

 

তবে গতকাল দুপুর থেকে কক্সবাজারে স্বল্প পরিমাণে বড় গাড়ি, বিশেষ করে ট্রাক চলাচল শুরু হয়। গতকাল সন্ধ্যায়ও সড়কটির চন্দনাইশ ও কেরানীহাট এলাকায় পানি ছিল। পানির মধ্যেই সাবধানতা অবলম্বন করে কিছু যান চলছিল। এ ছাড়া চন্দনাইশের কসাইপাড়া এলাকায় একটি ট্রাক ও বাস পানিতে উল্টে ছিল আগে থেকেই।

এই গাড়ি দুটির জন্য স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাতে গাড়ি দুটি উদ্ধার করা হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শন খান মো. ইরফান বলেন, রাত থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পানি নেমে গেছে। গাড়ি দুটিও উদ্ধার করা হয়েছে।

বান্দরবানে চলাচলকারী পূরবী বাস কাউন্টারের নতুন ব্রিজ এলাকার ব্যবস্থাপক তন্ময় আহমেদ আজ সকালে বলেন, এখনো গাড়ি চলাচল শুরু হয়নি। পানি পুরোপুরি নামেনি এখনো।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।