যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। অস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য প্রদানসহ তিনটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবগুলোই আমলে নিয়ে রায় দিয়েছেন আদালত। এতে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে বাইডেন পুত্রের।
বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। তৃতীয় অভিযোগ হলো, হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন।
এ মামলায় বলা হয়, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময়ই নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি।
এদিকে, রায় শুনার পর মা জিল বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে আদালত ছাড়েন হান্টার বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন চাচা জিম বাইডেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও। তবে, আদালতের রায় মেনে নেয়ার কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যেকোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন বাইডেন। সেক্ষেত্রে চূড়ান্ত রায়ে সাজাপ্রাপ্ত হলে কারাগারে থাকতে হবে প্রেসিডেন্টপুত্রকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।