ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস (কেবিন ক্রু) পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হতে সতর্ক করেছে বিমান বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো সংবলিত ফ্লাইট স্টুয়ার্ডেস পদের একটি অসত্য নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে না।
বিমানের সব নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং বিমানের অফিশিয়াল ওয়েব সাইডে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।