জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার কমানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে সঞ্চয়পত্রের আগের মুনাফার হার বহাল থাকবে।
গতকাল রোববার (৪ জানুয়ারি) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল মুনাফার হার আগামী ৩০ জুন পর্যন্ত বহাল রাখা হয়েছে। এছাড়া গত ৩০ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনটি এখন থেকে বাতিল করা হয়েছে।
এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত যে হারে মুনাফা পেতেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা, আগামী ছয় মাসও সেই হারেই মুনাফা দেয়া হবে। ফলে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার হার সর্বোচ্চ হার হবে ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত।
সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। আর দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।