সুস্বাস্থ্যের জন্য ভাল ঘুম : পর্ব–৩
এ পর্বে আমরা ঘুমচক্র ও ঘুমের ধাপ (Sleep Cycle & Stages) নিয়ে আলোচনা করব।
আমরা একটানা সমভাবে ঘুমাই না। ঘুম চলে চক্রাকারে এবং প্রতিটি চক্রের আছে ৪ টিধাপ। প্রত্যেক চক্রের সময়কাল সমান নয়, প্রতি চক্রের গড় সময়কাল ৯০ মিনিট। সাধারণত এরূপ ৪ থেকে ৬ টি চক্র (Cycle) এর সমন্বয়ে পূর্ণাঙ্গ ঘুম অধ্যায় শেষ হয়। প্রতিটি ঘুম চক্র ৪ টি ধাপের সমন্বয়ে গঠিত – ৩ টি non-REM স্টেজ এবং ১ টি REM ( Rapid Eye Movement) স্টেজ। প্রতিটি স্টেজের সময়কাল ভিন্ন। প্রতিটি স্টেজে ব্রেইনেরফাংশন ভিন্ন এবং প্রতি স্টেজের বেনেফিট ভিন্ন।

Non REM sleep :
ধাপ –১: এর স্থায়িত্ব মাত্র ১ থেকে ৫ মিনিট। হালকা ঘুম। এ অবস্থায় ডিস্টার্ব করলে সহজেই জেগে উঠবেন।
ধাপ–২ : দেহের তাপমাত্রা কমতে থাকে, মাসল রিলাক্স হতে থাকে এবং শ্বাসপ্রশ্বাস ওহার্ট–বিট কমতে থাকে। ব্রেইনের ওয়েভ ও ফাংশন কমতে থাকে। এই স্টেজের স্থায়িত্ব ১০ থেকে২৫ মিনিট। তবে রাতের শেষ ভাগের সাইকেলে এই ধাপের স্থায়িত্ব বাড়তে থাকে।
ধাপ–৩ : এটা বলে Deep Sleep বা Delta Sleep – আমরা বলি ‘মরা ঘুম‘। এই স্টেজ থেকে কাউকে জাগানো সহজ নয়। ব্রেথিং ও হার্ট বিট সর্বনিম্ন পর্যায়ে থাকে। বডির গ্রোথ, রিপেয়ার, ইমিউনিটি বুস্টিং, নতুন মেমোরি সেল গঠন ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ কাজগুলো এস্টেজেই সম্পন্ন হয়। মোট ঘুমের প্রথমার্ধের ২–১ টি সাইকেলে ডিপ স্লিপ হয় – যার স্থায়িত্ব ২০থেকে ৪০ মিনিট। শেষের রাতের ঘুমে ডিপ স্লিপ থাকে না বলেই চলে।
REM Sleep :
এই স্টেজে চোখ বন্ধ থাকলেও দ্রুত চোখ মুভ করে। রাতের ১ম ভাগের ঘুমে REM sleep অল্প হয় এবং শেষ রাতে এর স্থায়িত্ব বাড়তে থাকে। আমরা যে স্বপ্ন দেখি তার সবই এই স্টেজে হয়। এজন্য শেষ রাতের ঘুমে স্বপ্ন (dream) বেশি থাকে। এই স্টেজে ব্রেইন অতি গুরুত্বপূর্ণ কাজ করে। তা হচ্ছে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ তথ্য গুলো মেমোরিতে স্থায়ীকরা এবং অপ্রয়োজনীয় তথ্য গুলো মেমোরি থেকে ডিলিট করা। এই স্টেজ থেকে আপনি সহজেই জেগে উঠতে পারবেন।
ঘুমের প্রত্যেকটি ধাপ আমাদের বডি ও মাইন্ড এর সুস্বাস্থ্যের জন্য অত্যাবশকীয়। কেবলমাত্র ন্যাচারাল ঘুমের মাধ্যমেই এই বেনিফিট পাওয়া সম্ভব। ঘুমের পিলে কখনও ন্যাচারাল ঘুম হয় না।