অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

পুতিন কিছুটা দুর্বল হয়েছেন প্রিগোজিনের বিদ্রোহে: ট্রাম্প

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কিছুটা দুর্বল’ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯শে জুন) এমন মন্তব্যের পর তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আপনারা বলতেই পারেন যে, পুতিন এখনও শক্তিশালী অবস্থানে আছেন। তবে আমার মতে এই বিদ্রোহে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন পুতিন, অন্তত মানুষের মনে তার একটি দুর্বল চিত্র তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, এমন উপহাসমূলক যুদ্ধে মানুষের মৃত্যু বন্ধ হোক।’

যুদ্ধ থামাতে রাশিয়ার দখল করা কিছু অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোর সদস্য দেশগুলো চায়, ইউক্রেনের সমস্ত ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করতে। এই লক্ষ্যে সম্প্রতি পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ।

ক্ষমতায় থাকাকালীন পুতিনের সঙ্গে অনেকটা ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন ট্রাম্প। বেশ কয়েকবার তাকে পুতিনের প্রশংসা করতেও দেখা গেছে। তিনি বলেন, ‘পুতিন ক্ষমতায় না থাকলে তার বিকল্প সরকার কেমন হতো আমাদের জানা নেই। সেই সরকার ভালোও হতে পারতো অথবা আরও অনেক বেশি খারাপও হতে পারতো।’

সূত্র: রয়টার্স

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।