অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ইসরায়েলে কারখানার তৈরির সিদ্ধান্ত বাতিল ইন্টেলের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের চিপমেকার কোম্পানি ইন্টেল ইসরায়েলে ২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে কারখানার তৈরির পরিকল্পনা বাতিল করছে।

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।

ইন্টেল কারখানা তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করেনি বলে ইসরায়েলের আর্থিক সংবাদমাধ্যম ক্যালকালিস্টের বরাত দিয়ে জানায় রয়টার্স।

মার্কিন সংস্থাটি ইসরায়েলের প্রকল্পটির কথা সরাসরি উল্লেখ না করে বড় প্রকল্পগুলো সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে।

ইন্টেল এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল আমাদের বিশ্বব্যাপী উৎপাদন ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমরা এই অঞ্চলের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

ইসরায়েলে ইন্টেল চারটি উন্নয়ন ও উৎপাদন সাইট পরিচালনা করে। যার মধ্যে কিরিয়াট গ্যাটে রয়েছে ‘ফ্যাব ২৮’ নামক একটি উৎপাদন কারখানা। সেখানে ইন্টেল-৭ প্রযুক্তি বা ১০ ন্যানোমিটার চিপ তৈরি করে।

নতুন প্লান্টটি ‘ফ্যাব ৩৮’ নামে আগামী ২০২৮ সালে তৈরি হবার কথা ছিল। সেই সম্ভাবনা আর থাকছে না। বর্তমানে, ইসরায়েলে ইন্টেলের প্রায় ১২শ’ কর্মী নিয়োগ রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।