অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

সোনার ভরি লাখ টাকা ছাড়ালো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের এক ভরি(১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ,১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ,০০,৫৪৪ টাকা।

আজ রবিবার (১৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির একসংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানোহয়েছে। আগামীকাল সোমবার ( ১৬ অক্টোবর) থেকে দাম কার্যকর করা হবে বলেজানিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ৯৫,৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮২,২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৬৮,৫৮৪ টাকা করা হয়েছে।

তবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি ১,৭১৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ১,৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ১,৪০০ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য এর  আগে চলতি বছরের ২৪ আগস্ট দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের সোনার (২২ ক্যারেট) ১ ভরির দাম হয়েছিল  ১,০১,২৪৪ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।