অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

পবিত্র রমজানের আগে উদ্বিগ্ন জেরুজালেম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুইদিন পরই মুসলিমদের পবিত্র মাহে রমজান মাস শুরু হচ্ছে। আর সেই সাথে জেরুজালেমে বাড়ছে উদ্বেগ। কারণ প্রতিবছর রমজানে জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন হাজারো মুসল্লি। এবারও সপ্তাহখানেক আগেই মুসলিমদের জন্য মসজিদটি পরিষ্কা করা হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রবিবার (১০ই মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ পরিদর্শন বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের অভিযোগ, এই অঞ্চলে সহিংসতা ছাড়ানোর চেষ্টা করছে হামাস। গুজব রয়েছে চলতি রমজানে আল-আকসা মসজিদে মাত্র ১০ থেকে ১৫ হাজার মুসল্লিকে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হবে। এরপর থেকেই উদ্বেগ বাড়ছে।

মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান জেরুজালেম ও আল আকসা মসজিদ। এখানে প্রতি বছর অন্তত ১৪ লাখ মুসল্লি আসে নামাজ আদায় করতে। মসজিদটি পরিচালনা করে জর্ডান। তবে এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইহুদিদেরও পবিত্র স্থান এই জেরুজালেম। এখানেই তাদের টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রথম ও দ্বিতীয় মন্দির অবস্থিত। উভয় পক্ষই স্থানটিকে নিজেদের দাবি করে আসছে দীর্ঘদিন ধরেই। ফলে প্রতিবছরই বিশেষ করে রমজান মাসে মসজিদটি ঘিরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়।

রমজান উপলক্ষে ৪০ দিনের গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা যত ম্লান হচ্ছে জেরুজালেম নিয়ে উদ্বেগ ততই বাড়ছে। অবশ্য ইসরায়েলের সাথে চুক্তিতে পৌঁছাতে আজ রবিবার আবারো হামাসের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবে মধ্যস্থতাকারীরা।

উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে  নারী ও শিশুসহ অন্তত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর হামাসের হামলায় নিহত হয়েছে  এক হাজার ১৩৯ ইসরায়েলি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।