অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রীয় শ্রদ্ধায় রশিদ খানকে কলকাতায় শেষ বিদায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শাস্ত্রীয় সঙ্গীতের জাদুকর প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খানকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়েছে কলকাতায়। কলকাতার পরিবর্তে উত্তরপ্রদেশ রাজ্যে দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে এ শিল্পীর।

এর আগে গতকাল বুধবার (১০ই জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টায় কলকাতার রবীন্দ্রসদন চত্বরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে।

জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এ শিল্পীর শারীরিক অবস্থা হঠাৎই অবনতি হলে মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে ভেন্টিলেশনে রাখেন। পরে দুপুরে ৩টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের এই নক্ষত্রের বিদায়ে মঙ্গলবার থেকেই শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে। রশিদপ্রেমী শহরের জনসাধারণও শোকস্তব্ধ। রবীন্দ্রসদন চত্বরে গান স্যালুটে তাকে শেষ বিদায় জানানোর পর তার নশ্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে উত্তরপ্রদেশের বঁদায়ুতে।

এদিন সকাল থেকেই রবীন্দ্রসদনে ওস্তাদ রশিদ খানকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ফুল আর চোখের জলে তাকে স্মরণ করলেন বাংলার প্রথিতযশা শিল্পীরাও।

প্রসঙ্গত, ১৯৬৮ সালের ১লা জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদা।

মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের কাছ থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের সিনেমাতে বহু জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। বাংলাদেশে একাধিকবার সংগীত পরিবেশন করেছেন তিনি।

ওস্তাদ রশিদ খান ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন। এ ছাড়াও ২০১২ সালে বঙ্গভূষণ পুরস্কার লাভ করেন এই শিল্পী।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।