ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগ এবং হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে ট্রেনে অগ্নিকাণ্ড এবং প্রাণহানি নিয়ে বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কি না-এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, এ বিষয়ে তিনি অবহিত নন এবং এ নিয়ে তার কোন মন্তব্য নেই। ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে, বাংলাদেশকে আরব বসন্তের মতো অস্থিতিশীল করতে পারে ওয়াশিংটন, রুশ মুখপাত্রের এমন আশঙ্কার বিষয়েও প্রশ্ন করা হয় মিলারকে।
ট্রাম্পকে অযোগ্য ঘোষণা প্রেসিডেন্ট নির্বাচনে
এর জবাবে মিলার বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আর কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।
অবৈধ অভিবাসীদের গ্রেফতার করবে টেক্সাস
গত ১৫ই ডিসেম্বর বাংলাদেশ নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।