অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

বন্ধ ও নিম্নমানের কোম্পানির শেয়ারের দাপট, ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে এখন বন্ধ নিম্নমানের কোম্পানির শেয়ারের দাপট চলছে। মূল্যবৃদ্ধির পাশাপাশি লেনদেনেও মাঝারি মানের কোম্পানির দাপট দেখা যাচ্ছে।

বন্ধ নিম্নমানের কোম্পানির দাপটের কারণে ভালো মৌলভিত্তির শেয়ারের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা, গত সপ্তাহ শেষেও প্রবণতা লক্ষ করা গিয়েছিল। আশ্চর্যজনক হলে সত্য ইদানীং কোন কোম্পানি লভ্যাংশ ঘোষণা না করলে খুশি হচ্ছেন লোকজন। কোম্পানির মুনাফা কমলে এমনকি লোকসান করলে আরও খুশিহচ্ছেন কিছু বিনিয়োগকারী। তাদের ধারণা লভ্যাংশ না দিলেই শেয়ারের গেইম হবে, তারা লাভবান হবেন।

গত সপ্তাহের মতো এই সপ্তাহের প্রথম দিন দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল জেড ক্যাটাগরিতে থাকা টি শেয়ার। যারা বিগত ১৩/১৪ বছরের লভ্যাংশ দেয়নি।এর পরে আজকের দামবৃদ্ধির শীর্ষ ১০ তালিকার মধ্যে শুধুমাত্র নাভানা সিএনজি কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বাকিগুলি নাম মাত্র লভ্যাংশ দিয়েছে।

মূল্যবৃদ্ধির পাশাপাশি শেয়ার সংখ্যার দিক দিয়ে লেনদেনেও মাঝারি মানের কোম্পানির দাপট দেখা যাচ্ছে।

এছাড়া লেনদেনের শীর্ষে এককভাবে মাঝারি মানের কোম্পানির আধিপত্য রয়েছে।

আজ লেনদেন চলাকালীন সময়ে একটি নামকরা ব্রোকারেজ হাউজের সিইওর সাথে কথা বললে, তিনি আক্ষেপ করে বলেন আসলে এখন যা হচ্ছে যেভাবে যে সব শেয়ার নিয়ে মার্কেট বাড়ছে তাতে মানুষের কাছে শেয়ার বাজার নিয়ে ভুল বার্তা যাচ্ছে।

অবস্থা এখন এমন লোকজন যে কোম্পানি ভালো লভ্যাংশ দেয় সে সব কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছেন না। সবার নজর বাড়ন্ত শেয়ারের দিকে। যে কারণে উক্ত শেয়ার গুলি এখন যেন উড়ন্ত ঘোড়া।

বাজার সংশ্লিষ্ট অন্য একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের সাথে মোবাইলে আলাপ কালে জানান, এখন যে সব শেয়ারের দাম বাড়ছে এই সব শেয়ারে যারা স্মার্ট বিনিয়োগকারী তারা ঠিকই বের হয়ে যাবেন সময় মতো। তবে সাধারণ মানুষ আরেকবার আটকে যাবেন। যাদের বের হতে অনেক সময় লাগবে।

তিনি আরও বলেন মানুষের অতিরিক্ত লোভ আছে বলেই বার বার এমন কাজ করতে উৎসাহিত হন স্মার্ট মানি হোল্ডারা।শেয়ারবাজারে এখন বন্ধ ও নিম্নমানের কোম্পানির শেয়ারের দাপট চলছে। দেখবেন খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বিনিয়োগকারীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।