অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

দুই মাস রাতে বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে ৫ ঘণ্টা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারকাজের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই মাস রাতে ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকবে। এ সময় কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে।

কাল বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি ২০২৩, দিবাগত রাত ২টা থেকে এ কাজ শুরু হবে। প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের ফ্লাইট গুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত রানওয়ে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ বিষয়ে বিমানবন্দরের এটিএম বিভাগ থেকে নোটিশ জারি করা হয়েছে। লাইট প্রতিস্থাপনকালীন আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের চাপ হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা পরিকল্পিত ও নিরবচ্ছিন্ন করতে বিমান বন্দরের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে। বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করেছে।

রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই সময়ে সাত-আটটি ফ্লাইট চলাচল করতো। সে গুলোকে দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িক এই চাপ ও অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছে।’

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।