অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দামে টানা পাঁচ দফা পতন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সোনার দাম দেশের বাজারে টানা পাঁচ দফা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা।

এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৯২টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।