শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড (ROBI) গত ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ নগদলভ্যাংশ দিবে।
রবি আজিয়াটা কোম্পানিটির বিনিয়োগকারীরা শেয়ার প্রতি দেড় টাকা করে লভ্যাংশ পাবেন।
আজ ১৭ ই ফেব্রুয়ারী ২০২৫, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণাকরে।
পর্ষদ সভা শেষে রবির পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহগত বছরের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। তাতে জানানো হয়, ২০২৩সালের তুলনায় ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর শেষে রবিআজিয়াটার মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০২ কোটি টাকায়। ২০২৩ সালে কোম্পানিটিরমুনাফা ছিল ৩২০ কোটি টাকা।
মুনাফা বৃদ্ধি পাওয়ায় লভ্যাংশের পরিমাণও বেড়েছে শেয়ারধারীদের জন্য। ২০২৩ সালেকোম্পানিটি যেখানে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, সেখানে গত বছরের জন্য তাবেড়ে ১৫ শতাংশ হয়েছে।
সংবাদ সম্মেলনে রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরির প্রধান মোহাম্মদ শাহেদুল আলমবলেন, গত বছর রাজস্ব আয়ে খুব বেশি প্রবৃদ্ধি না হলেও রেকর্ড মুনাফা করেছে কোম্পানিটি।এ মুনাফার পেছনে বড় ভূমিকা ছিল কোম্পানি আর্থিক ব্যবস্থাপনা।
রবির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বছর ভালো ব্যবসা করতে না পারলে নানাভাবে খরচকমিয়ে মুনাফা বাড়িয়েছে কোম্পানিটি। যার কারণে রেকর্ড লভ্যাংশও ঘোষণা করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।