অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ঈদ উল ফিতর পূর্ববর্তী ছুটিতে চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের ছুটির আগে আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল শিল্পসংশ্লিষ্ট এলাকায় সীমিত প‌রিস‌রে ব্যাংক খোলা থাকবে। এই তিনদিন ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল টানা তিনদিনের ছুটিতে স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং চেক প্রসেসিং সিস্টেম ( বিএসিপিএস) কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।

আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১০টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১২টার মধ্যে নিষ্পত্তি হবে।
আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক বেলা ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। তবে, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।