অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

শাহজিবাজার পাওয়ারের উৎপাদন কার্যক্রম পুনরায় চালু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (SPCL) সাথে গ্যাস বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত ৩১ জুলাই,২০২৪ তারিখে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সাথে গ্যাস বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে এবং একই দিনে ৩১ জুলাই থেকে কোম্পানির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

শাহজিবাজার পাওয়ার  ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৮৬ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪০৬ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৬২৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৯.২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৩৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪.৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

 

 

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।