অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

মাছের দাম বাড়তি রাজধানীতে দায় সরবরাহ সংকটের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নির্বাচনের উত্তাপ ছড়ালো রাজধানীর কাঁচাবাজারে। প্রায় সব মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। সবজি ও মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটে দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

উৎসবমুখর দ্বাদশ সংসদ নির্বাচনের পরদিন কঠিন হয়ে পড়েছে বাজার পরিস্থিতি। আজ সোমবার (৮ই জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার সরেজমিন ঘুরে জানা গেছে, নিত্যপণ্যের সরবরাহ ঘাটতি চরমে উঠেছে। বিশেষ করে প্রভাব পড়েছে মাছের সরবরাহে। এতে মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা জানান, গত শুক্রবারের (৫ই জানুয়ারি) তুলনায় মাছের দাম বেড়েছে ১০০ টাকা। বাজারে প্রতিকেজি রুই ৪৫০ টাকা, কাতল ৪২০ টাকা, পাবদা ৪০০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, শিং ৪৫০ টাকা এবং মাগুর বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।

নির্বাচনী প্রভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারে কম এসেছে আলু, পেঁয়াজ ও সবজি। এতে সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে সংকট পুঁজি করে স্থানভেদে বাড়তি দামও নিচ্ছেন অনেক বিক্রেতা। কারওয়ানবাজারে প্রতিকেজি বেগুন ৭০ টাকা, আলু ৬০ টাকা এবং শিম ৭০ টাকা থেকে ৯০ টাকা।

এদিকে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছে ৮০ টাকা। তবে গতকালের চেয়ে ৪০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

আবার একই অজুহাতে বিক্রি কম হলেও কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির। বাজারে ব্রয়লার মুরগির কেজি ২১০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। গত এক সপ্তাহে চাল, ডাল ও আটার দাম এক দফা বেড়ে বর্তমানে স্থিতিশীল মুদি বাজার। সরবরাহ পরিস্থিতি ভালো হলে দাম আবারও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।