অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভেবেছি এ বছর সিগারেট খাবো না: স্বস্তিকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন বছরের শুরুতেই নতুন কিছু করতে চাওয়া ও থাকে অনেকের অনেকে পরিকল্পনা। কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর তো নতুনবর্ষ নিয়ে আগে বলে গেছেন-

এসো, এসো, এসো হে বৈশাখ।

তাপসনিশ্বাসবায়ে   মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥

যাক পুরাতন স্মৃতি,   যাক ভুলে-যাওয়া গীতি,

অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা।

অনেক সেলিব্রিটির মধ্যেও অনেকে নতুন লক্ষ্য নির্ধারণ, নতুন পরিকল্পনার মধ্যে এটা করবো, এটা করবো না এমন চর্চা বহমান। টলিউডের দাপুটে অভিনেত্রী ও আবেদনময়ী স্বস্তিকা মুখার্জি নির্ধারণ করেছেন এক লক্ষ্য, ‘এ বছর তিনি সিগারেট খাবেন না’।

নিউ ইয়ার রেজ্যুলেশন সাজান কিনা, এমন প্রশ্নের জবাবে আনন্দবাজারকে স্বস্তিকা বলেছেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাবো না, ফাস্ট ফুড খাবো না। এ বছর ভেবেছি সিগারেট খাবো না। তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। আজ (১৭ জানুয়ারি) সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে পেরে যাবো আশা করি।’

দর্শক-ভক্ত সবাই জানেন, টলিউডের সীমানা ছাড়িয়ে স্বস্তিকা এখন বলিউডের নিয়মিত মুখ। বেশ কয়েকটি আলোচিত, বড় প্রজেক্টে কাজ করেছেন। প্রশংসাও পেয়েছেন ঢের। নতুন বছরেও সেই মুখরতা থাকবে বলে জানালেন অভিনেত্রী।

স্বস্তিকা বলেন, ‘হিন্দিতে প্রায় চারটি কাজ এ বছর মুক্তি পাওয়ার কথা। এগুলো সব আগে করেছি। কিন্তু আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুট শেষ হয়ে একটা ছবি মুক্তি পায়, মুম্বাইয়ে তা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নেয়।’

কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন এবং দেবের সঙ্গে ‘টেক্কা’ সিনেমার কাজ রয়েছে তার হাতে। এছাড়া ঢাকায়ও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা। সে বিষয়ে বললেন, ‘বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা চলছিল সেই কোভিডের সময় থেকে। এবার শেষমেশ হচ্ছে। সেটার কাজেই এপ্রিলে যাবো ঢাকায়।’

আগেই জানা গেছে, ঢাকার কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন স্বস্তিকা। এতে তার সঙ্গে দেখা যাবে গুণী অভিনেতা আফজাল হোসেনকে। ধারণা করা হচ্ছে, সেই ছবির জন্যই এপ্রিলে ঢাকায় আসবেন অভিনেত্রী।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।