অর্থ লিপি

১৯ এপ্রিল ২০২৬ রবিবার ৬ বৈশাখ ১৪৩৩

ইন্সুরেন্সের ভালো লেনদেন হওয়ায় জানে পানি এলো এই খাতের বিনিয়োগকারীদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার ৩রা সেপ্টেম্বর ২০২৩, সপ্তাহের ১ম কর্মদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকাস্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে বেশ বেড়েছে।

আজ ডিএসইতে মোট ৬১০.৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৪৫৬.১৮  কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ গত কর্মদিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১৫৪.৪৭ কোটি টাকার।

আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.১০ পয়েন্টবেড়ে অবস্থান করছে ৬৩১১.৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহসূচক .৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৩.৯৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক .১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৪৬.৭৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩৩২ টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে  ১২২টি, দাম  কমেছে ৩৫ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৭৫ টিকোম্পানির।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ১৩ টি শেয়ারই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ২০ টি শেয়ারের তালিকা

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও লেনদেন গতদিনের চেয়ে কমেছে আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩০.২৮পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৬৬৩.৪৭ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১২.৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল১৮.৩৬ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে কোটি লাখ টাকার কম শেয়ার মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৭০ টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ২১ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৭৬ কোম্পানির।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় ইন্সুরেন্স খাতের শেয়ার উঠে এসেছে।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার

আজ উভয় স্টক এক্সচেঞ্জের বাজার শুরুতেই ইতিবাচক ধারাতে ছিল, আজ বহুদিন পরে ইন্সুরেন্স খাতের শেয়ার ইতিবাচক থাকায় উভয় স্টক এক্সচেঞ্জের ইন্সুরেন্সখাতের শেয়ারের বিনিয়োগকারীদের উৎফুল্ল হতে দেখে গেল।

আজ লেনদেন চলাকালীন বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজে গিয়ে ইন্সুরেন্স খাতের শেয়ার ক্রয়, বিক্রি করতে দেখা গেল বিনিয়োগকারীদের।

একজন প্রবীণ বিনিয়োগকারী জানালেনআজ ইন্সুরেন্স খাতের শেয়ার ভালো লেনদেন হওয়ায় যেন  জানে পানি ফিরে এলো’। অনেককে দেখা গেল কিছু কিছু ইন্সুরেন্স এর শেয়ার বিক্রি করে, হাতে ক্যাস রেখে দিতে, আগামিতে কি হয় দেখার জন্যে। কেউ কেউ আবার ইন্সুরেন্স থেকে লাভ তুলে জুন ক্লোজিং ইপিএস ভালো আছে এমন শেয়ারে বিনিয়োগ করছেন বলে জানালেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।