অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

সিরিজ জিততে ব্যাট করছে বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সিরিজ জয়ের মিশন নিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। ৩ ওভার ৪ বলে ১৪ রান করেছে ১ উইকেটে স্বাগতিকরা।

এর আগে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ আগের ম্যাচের মতো চেপে ধরতে পারেনি। বিশেষ করে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ও জেমিমাহ রদ্রিগেজ বাংলাদেশের বোলারদের কোনও সুযোগই দেননি। তাদের জুটিতে বাংলাদেশকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই উইকেট পায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই মারুফার দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতের ওপেনার  প্রিয়া পুনিয়া (৭ রান) বিদায় নেন। একাদশ ওভারে মারুফার দারুণ এক থ্রোতে ২৩ বলে ১৫ রান করা ইয়াস্তিকা ভাটিয়া রান আউট হন। তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হারমানপ্রীত মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৮ রানের জুটি গড়ে আউট হন স্মৃতি।

চতুর্থ উইকেটে হারমানপ্রীত ও জেমিমাহ মিলে বড় জুটির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। ৭৩ রানের জুটির পর হারমানপ্রীত স্বেচ্ছায় অবসরে যান। তবে তার কিছুক্ষণ পরই প্রথমবার ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়ার ভারতীয় অলরাউন্ডার হারলিন দেওল নাহিদার শিকার হন। আউট হওয়ার আগে ৩৬ বলে খেলেন ২৫ রানের ইনিংস।

এরপর অবশ্য আবার মাঠে নামেন হারমানপ্রীত। এবার জেমিমাহকে নিয়ে ২৫ রান যোগ করেন হারমানপ্রীত। ৭৮ বলে ৯ চারে ৮৬ রানের ইনিংস খেলে জেমিমাহ আউট হলে জুটি ভাঙে তাদের। জেমিমাহর পর আউট হন হারমানপ্রীতও, করেন ৫২ রান। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২২৮ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মারুফা আক্তার ও রাবেয়া খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।