অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের বিদেশে টিউশন ফি পাঠাতে কর থাকছে না

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বর্তমানে বাংলাদেশের বহু ছেলে বা মেয়ে বিদেশ পড়ালেখা করতে  যাচ্ছে, প্রতি সেমিস্টারে অনেক ডলার টিউশন ফি পাঠাতে হয়। এটি বাংলাদেশ থেকে রেমিট্যান্স হিসেবে বিদেশে যায়।

এমন রেমিট্যান্স বা টিউশন ফির ওপর কোনো উৎসে কর বসবে না। সাধারণত ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের টিউশন ফি পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যাংক সেই অর্থ পাঠানোর সময় উৎসে কর কাটবে না।

২০২৪/২৫ প্রস্তাবিত বাজেটে  বিদেশে অর্থ পাঠাতে উৎসে কর কেটে রাখার বিষয়টি পরিষ্কার করা হয়েছে । বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ভারত, মালয়েশিয়া, চীন, জাপানসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে পড়াশোনা করে। 

ডলার–সংকটের কারণে অনেক ব্যাংক বিদেশে টিউশন ফি বাবদ ডলার পরিশোধে অনীহা দেখায়। এখন এই ডলারে টিউশন ফি পরিশোধে উৎসে কর কাটা হবে না। ফলে টিউশন ফির অর্থ পাঠাতে ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর কর্মকর্তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।