বর্তমানে বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়েছে পড়েছে চারদিকে।
এই খবর শোনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুঁসে উঠেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে।
বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।