অর্থ লিপি

১ আগস্ট ২০২৬ শনিবার ১৭ শ্রাবণ ১৪৩৩

সাপ্তাহিক গেইনার লিস্টে ইন্সুরেন্স খাতের শেয়ারের আধিপত্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪০৩ টি কোম্পানির লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, দাম কমেছে  ৯৯ টির, দাম অপরিবর্তিত ছিল ২০৪ টির এবং কোন লেনদেন হয়নি  ৩৪ টি কোম্পানির।

সাপ্তাহিক (TOP GAINER) বা দাম বাড়ার শীর্ষে ইন্সুরেন্স খাতের শেয়ার ক্রিস্টাল ইন্সুরেন্স লিমিটেড চলে এসেছে। সপ্তাহ জুড়ে শেয়ারটির দাম বেড়েছে ৩৬.৯৭ শতাংশ, শেয়ারটি আগের সপ্তাহে শেয়ার হোল্ডারদের খুশি রেখেছিল

ডিএসইতে সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থায় অবস্থায় ছিল প্যারামাউন্ট ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড দাম বেড়েছে ২৯.৮৫ শতাংশ, তৃতীয় অবস্থায় অবস্থায় ছিল স্টান্ডার্ড ইন্সুইরেন্স লিমিটেড দাম বেড়েছে ২২.২৫ শতাংশ। 

উল্লেখ্য, গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ তালিকার টি ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।

বহুদিন পরে সাপ্তাহিক গেইনার লিস্টে ইন্সুরেন্স খাতের  শেয়ার চলে আসাতে, এই খাতের লসে থাকা বিনিয়োগকারীরা খুশি দেখা গেছে। তারা আশায় বুক বেঁধে আছেন বছর আগের লস হয়ত পুষিয়ে তারা লাভে ফিরবেন।

ইন্সুরেন্স খাতের ইতিবাচক ধারাতে লেনদেন হলেও অন্য খাতের বিনিয়োগকারীগন খুশিতে নেই। ইন্সুরেন্স খাতের মুভমেন্ট দেখে বুঝেও লেনদেনে অংশ নিতে না পেরে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছেন ফ্লোরে আটকে থাকা বিনিয়োগকারীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।