অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে, উচ্চ মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন করতে চায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্সউৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (WALTON) ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২৫ থেকে মার্চ ২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২.৯৪ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩.৯৩ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২.৯৯ টাকা, গত বছর একই সময়ে ২৫.১৭ টাকা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ১.৮৩ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ২২.৮৮ টাকা ।

গতকাল রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ওয়ালটন উচ্চ মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন করতে চায়

লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন করবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সম্প্রতি কোম্পানির ৪৪তম পর্ষদ সভায় এই ব্যাটারি উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সেই সঙ্গে তারা আরও জানিয়েছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের ঘোষণায় আরও বলা হয়েছে, ওয়ালটন উচ্চ মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন করতে চায়। এর মধ্য দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে চায় তারা।

আরও বলা হয়েছে, এই প্রকল্পে ওয়ালটন ১১৩ কোটি ৬৬ লাখ টাকা বিনিয়োগ করবে। তারা আশা করছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এই কারখানায় উৎপাদন হবে। এই কারখানা থেকে প্রতি বছর ১৪৪ কোটি ৯৮ লাখ টাকার ব্যাটারি বিক্রি করা যাবে।

লিথিয়াম আয়ন ব্যাটারি হলো এক প্রকার রিচার্জেবল ব্যাটারি। অন্যান্য রিচার্জেবল ব্যাটারির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তি ও আয়ুষ্কাল বেশি। বাংলাদেশে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার ক্রমেই বাড়ছে, বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস ও সৌর বিদ্যুতের ক্ষেত্রে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, স্মার্ট ওয়াচ ও পোর্টেবল গেমিং কনসোল এই ব্যাটারিতে চলে। বিভিন্ন প্রকার ও ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি এখন বাজারে পাওয়া যায়।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের টেলিকম খাতের বিটিএসে ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে চুক্তি স্বাক্ষর করে হুয়াওয়ে ও ওয়ালটন। এ ছাড়া বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।