অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংক খাত নিয়ে একীভূতকরণের পথে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক দেশের দুর্বল ব্যাংকখাত নিয়ে একীভূতকরণ বা মার্জারের পথেই যাচ্ছে বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসবে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার (৪ঠা মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে দুর্বল ব্যাংকগুলো বৈঠকে বসে মার্জারঅ্যাকুইজিশন কোন পদ্ধতিতে করা হবে, তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিএবি।

এর আগে ৪ঠা ফেব্রুয়ারি ব্যাংকগুলোতে ভেঙে পড়া সুশাসন ফেরাতে খেলাপি ঋণ কমাতে ১৭টি কর্মপরিকল্পনা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। কিছু ব্যাংক মার্জার হলে অভ্যন্তরীণ শৃংখলা বজায় রাখা, সুশাসন নিশ্চিত, আমানত সংরক্ষণে বিশেষ করে ভূমিকা রাখবে নতুন পরিচালনা পর্ষদ।

আরও পড়ুন…

ব্যাংকগুলোয় নারী দিবস পালনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সমস্যাগ্রস্ত এসব ব্যাংককে অপেক্ষাকৃত ভালো ব্যাংকের সঙ্গে একীভূত (মার্জার) করতে চাইছে বলে জানানো হয়েছিল। সেজন্য একটি রোডম্যাপ ঠিক করার পাশাপাশি ব্যাংকগুলোকে এক বছর সময় দিয়েপ্রম্পট কারেক্টিভ অ্যাকশনবা পিসিএ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেয়া হচ্ছে বলে ঘোষণা করা হয়েছিল সেই কর্মপরিকল্পনায়।

আরও পড়ুন…

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন খুরশীদ আলম ও হাবিবুর রহমান

প্রসঙ্গত, একীভূত বা মার্জার হচ্ছে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আরেকটি প্রতিষ্ঠানকে যুক্ত করা। অর্থাৎ, দুটি কোম্পানি মিলে একটিতে পরিণত হওয়া। সাধারণত সমজাতীয় দুই কোম্পানি বড় কোনো ব্যবসায়িক স্বার্থকে সামনে রেখে একীভূত হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।