মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। তবে, কোন কোন দেশ এর আওতায় পড়বে তা এখনো জানাননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চলতি সপ্তাহেই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য নির্ধারিত বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই শুল্ক আরোপের বিষয়ে তিনি আজ সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন।
এর আগে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। তীব্র সমালোচনার মুখে ১ মাসের জন্য তা স্থগিত করা হয়। সমঝোতা অনুয়ায়ী সীমান্তে কড়াকড়ি আরোপ করে কানাডা ও মেক্সিকো। তবে, প্রধান প্রতিদ্বন্দ্বি চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্কারোপ করেছেন ট্রাম্প।
আরও পড়ুন…
মার্কিন সরকারের দুর্নীতি খুঁজতে ট্রাম্পের ভরসা ইলন মাস্ক
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কাজে তাকে সহায়তা করবেন ইলন মাস্ক।