অর্থ লিপি

২৭ এপ্রিল ২০২৬ সোমবার ১৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক ৩১৩ মিলিয়ন ডলার কিনলো ২২ ব্যাংক থেকে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। চলমান দরপতনের প্রেক্ষাপটে আন্তব্যাংক লেনদেনে আয়োজিত নিলামের মাধ্যমে এ ডলার কেনা হয়।

এতে প্রতি ডলারের কাট-অফ রেট নির্ধারিত হয় ১২১ টাকা ৫০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হঠাৎ ডলারের বিপরীতে টাকার মান বেড়ে যাওয়ায় মুদ্রাবাজারে অস্থিরতা ঠেকাতে এবং রফতানিকারক ও প্রবাসী আয়কারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে।

এর আগে ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক, যা ছিল ভাসমান বিনিময় হার চালু হওয়ার পর প্রথম নিলামভিত্তিক ক্রয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আমরা চাচ্ছি বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে। হঠাৎ করে মূল্য বৃদ্ধি বা পতন—উভয়ই অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ডলারের দর খুব বেশি কমে গেলে রফতানিকারক ও প্রবাসীরা নিরুৎসাহিত হন।

তবে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ নীতির সমালোচনা করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে যখন দেশে মূল্যস্ফীতি এখনও উচ্চ, তখন ডলারের দর আর কমতে দেওয়া হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় অবদান রাখতো।

তিনি আরও বলেন, ১২১ থেকে ১১০ টাকায় নামিয়ে আনা গেলে মূল্যস্ফীতির লাগাম টানা অনেক সহজ হতো। তাহলে প্রশ্ন ওঠে—এই সুযোগটা কেন হাতছাড়া করা হলো?

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১০ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতির হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে ছিল ২১ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

মঙ্গলবার তথা আজকের হস্তক্ষেপের পর আন্তব্যাংক বিনিময় হার (বিক্রয়) দাঁড়ায় প্রতি ডলারে ১২১ দশমিক ৫০ টাকা, যা আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেশি। গত এক সপ্তাহে মার্কিন ডলারের দর ধারাবাহিকভাবে পতনশীল ছিল।

উল্লেখ্য, ১ আগস্ট থেকে রফতানিকারকরা প্রতি ডলারে ১০৮ দশমিক ৫০ টাকা পাবেন বলে জানানো হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।