অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

আজ থেকে দ্বিগুণ হলো ভ্রমণকর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের ভ্রমণকর আজ শনিবার (১লা জুলাই) থেকে কার্যকর হয়েছে। ভ্রমণকর বাবদ এক হাজার টাকা করে নিচ্ছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংকের বুথে নেওয়া হচ্ছে। সঙ্গে আরও ৫২ টাকা বন্দর ফি দিচ্ছেন যাত্রীরা।

এর আগে ভ্রমণকর বাবদ ৫০০ টাকা ও ৫২ টাকা বন্দর ফি নেওয়া হতো। আজ সকাল থেকে ভ্রমণকর এক হাজার টাকা করে নেয়া হচ্ছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন। সেখানে বিদেশ ভ্রমণে কর দ্বিগুণ করার প্রস্তাব পেশ করেন এবং তা কার্যকর করা হয়েছে।

বর্তমানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে হাজার হাজার বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত ও আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যান। ভারতীয় নাগরিকরাও একইভাবে বাংলাদেশে আসেন।

 

এদিকে বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণকর এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ শনিবার থেকে বেনাপোল বন্দরে কার্যকর করা হয়েছে। আগে ৫০০ টাকা ভ্রমণকর পরিশোধ করে যাত্রীরা আসা-যাওয়া করতে পারতেন।

কাস্টমসের একটি সূত্র জানায়, ১২ বছর বয়সীদের জন্য ভ্রমণকর অর্ধেক করা হয়েছে। এ ছাড়া পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী যাত্রী, অন্ধ ব্যক্তি, ক্যানসারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা পঙ্গু ব্যক্তিরা ভ্রমণকর ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।