অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দৃশ্যমান হচ্ছে দেশের প্রথম আধুনিক পায়রা সমুদ্র বন্দরের প্রথম জেটি, উদ্বোধন অক্টোবরেই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বরিশাল বিভাগের পটুয়াখালীর রামনাবদ নদী তীরে দৃশ্যমান হচ্ছে দেশের প্রথম আধুনিক সমুদ্র বন্দর পায়রার প্রথম জেটি। সব কাজ প্রায় শেষ; প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে এটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এরপরই শুরু হবে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ে এ বন্দরের কাজ শেষ করতে পায়রায় চলছে মহাকর্মযজ্ঞ। দিনে এবং রাতে – তিন ধাপে কাজ করছেন অন্তত দুহাজার শ্রমিক। আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্যের সব সুবিধা নিশ্চিত করেই নির্মাণ করা হচ্ছে এ বন্দরের প্রতিটি স্থাপনা। তবে এরই মধ্যে শেষ হয়েছে সার্ভিস জেটি ও ওয়ার হাউসের কাজ।

ব্যাকআপ ইয়ার্ড এবং মূল জেটির কাজও প্রায় শেষের পথে। এ বন্দরে ৬৫০ মিটারের মূল জেটি ও ৩২৫ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ডে একসঙ্গে ২০০ মিটারের তিনটি মাদার ভ্যাসেল পণ্য খালাস করতে পারবে। তাই শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন।

পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী মোঃ বাছির উদ্দিন বলেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে ২৪০ মিটার জেটি এতে সংযুক্ত হবে। এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে এখানে দিন-রাত তিন শিফটে কাজ চলছে।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বলেন, ‘শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আকৃষ্ট হচ্ছেন। আগামী পাঁচ বছরের মধ্যেই বন্দর ঘিরে পাল্টে যাবে এ অঞ্চলের আর্থসামাজিক দৃশ্যপট। এতে বৃহত্তর বরিশালের লোকজনের কর্মসংস্থানের পাশাপাশি আমাদের ব্যবসা -বাণিজ্যের একটা পরিবেশ তৈরি হবে।’

পায়রা বন্দরের প্রথম জেটি প্রকল্পে আছে: ৬৫০ মিটারের মূল জেটি ও ৩২৫ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড। এছাড়াও ৬.৩৫ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক এবং আন্ধারমানিক নদীর ওপর ১.১২ কিলোমিটার দীর্ঘ সেতু।

প্রথম জেটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। এর সঙ্গে সড়ক পথে সংযোগের জন্য এ প্রকল্পের মধ্যেই নির্মাণ হচ্ছে ৬.৩৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সংযোগ সড়ক এবং আন্ধারমানিক নদীর ওপর ১.১২ কিলোমিটার দীর্ঘ একটি সেতু।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।