অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাশিয়ার মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন অর্থ বিভাগের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের সরকারকে অর্থায়ন করা আট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, বেলারুশের ক্ষমতাসীনেরা নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। মিনস্ক রাশিয়ার সঙ্গে ইউক্রেনে অনৈতিক যুদ্ধে জড়িয়েছে। যেসব ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারকে এসব কাজে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

কয়েক দশক ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো বরাবর অভিযোগ করে এসেছেন, পশ্চিমারা তাঁকে ক্ষমতাচ্যুত করতে উঠে-পড়ে লেগেছে। বিশেষত, সর্বশেষ নির্বাচনের পর লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে পশ্চিমাদের ইন্ধন রয়েছে বলে মনে করেন লুকাশেঙ্কো। ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে অভিযোগ লুকাশেঙ্কো বিরোধীদের। আর লুকাশেঙ্কোর দাবি, নির্বাচন নিয়ম মেনে, সুষ্ঠুভাবে হয়েছে।

নির্বাচনে জালিয়াতি ও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমারা। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে মিনস্ক। এমনকি যুদ্ধের প্রয়োজনে রাশিয়াকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে লুকাশেঙ্কো সরকার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।