অস্থিতিশীল পরিস্থিতিতে চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)। আজ রোববার (১১ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রোববার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।
দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।
গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।