ভারত কাঁপছে ‘গদর ২’ এ। শাহরুখের ‘পাঠান’ ও ‘বাহুবলী’কে হারিয়ে বক্স অফিসে নতুন কোন নজির গড়ল ‘গদর ২’। বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ ও রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী’-র নজির ভেঙে দিয়েছে সানির ‘গদর ২’।
সম্প্রতি শোনা গিয়েছিল, অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন সানি দেওল। নিলামে ওঠার কথা ছিল অভিনেতার জুহুর বাড়ি। যদিও এক মাস বাড়তি সময় দিয়েছে ব্যাঙ্ক।
ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, বক্স অফিসে কিন্তু তাঁর ছবি ধামাকা করছে। লাভের অঙ্ক রোজ বেড়েই চলেছে। ‘গদর ২’ যেন বক্স অফিসে দমকা হাওয়ার মতো। মাত্র ১৭ দিনেই এই ছবি ৪৫০ কোটি টাকার ব্যবসা করেছে।
এর আগে এত কম সময়ে ৪৫০ কোটি গণ্ডি পার করার নজির ছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী’-র। কিন্তু সেই নজির ভেঙে দিল সানির ছবি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।