বেশ কিছুদিন যাবৎ পুঁজিবাজার বিষয়ক গুরুত্বপূর্ণ খবর গুলি DSE,CSE ও BSEC এর ওয়েবসাইটে নিউজ প্রকাশ করার আগেই অনলাইন পোর্টালে খবর ছাপিয়ে বিনিয়োগকারিদের দুশ্চিন্তায় ফেলছে। কখনো কখনো খবর গুলো সত্য হচ্ছে আবার কিছু কিছু খবর মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে।আবার কিছু কিছু খবরের কোন ভিত্তিই থাকেনা। এই সব কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সময় আতংকিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গত বৃহস্পতিবার ২২ শে জুন, ২০২৩ পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি নগদ লভ্যাংশ সঠিক সময়ে বন্টন না করার জন্য কোম্পানিগুলিকে শাস্তি স্বরূপ জেড ‘ Z’ ক্যাটাগরিতে চলে গিয়েছে এমন নিউজ আসে ২ টি অনলাইন পোর্টালে, কিন্তু ডিএসই, সিএসই ও বিএসইসি এর ওয়েবসাইটে এই জাতীয় কোন খবর দেখা যায়নি, প্রশ্ন হল এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন অনলাইন পোর্টাল থেকে বিনিয়োগকারীদের জানতে হবে,আমরা কেন ডিএসই, সিএসই ও বিএসইসি ওয়েবসাইটে আগে পাবনা।
যথাযথ করতৃপক্ষের এই বিষয়ে খেয়াল রাখা উচিৎ। বাজার সংশ্লিষ্ট যে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবার আগে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে মানুষের বিভ্রান্তি থেকে রক্ষা করা অতীব জরুরী।
শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর গুলি কেন অনলাইন পোর্টাল থেকে জানতে হবে !
উল্লেখ্য গত বৃহস্পতিবার ২২ শে জুন, ২০২৩ পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি নগদ লভ্যাংশ সঠিক সময়ে বন্টন না করার জন্য কোম্পানিগুলিকে শাস্তি স্বরূপ জেড ‘ Z’ ক্যাটাগরিতে চলে গিয়েছে এই নিউজ প্রকাশ হবার পরে আজ ২ দিন অতিবাহিত হলেও আজ ২৪ শে জুন এই রিপোর্ট লেখা অব্দি গত ৪০ ঘন্টা পার হবার পরে ও DSE,CSE ও BSEC এর ওয়েবসাইটে Z’ ক্যাটাগরিতে চলে গিয়েছে এই সংক্রান্ত খবর খবর এখনো তাদের ওয়েব সাইটে প্রকাশ করেনি।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে বা বাজার বিষয়ক যে কোন প্রাইজ সেন্সিটিভ খবর সহ অন্য যে কোন বিষয় আপডেট রাখা সহ নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করেছে সাধারণ বিনিয়োগকারীদের।
পাশাপাশি বাজার সম্পর্কিত ভুল তথ্য প্রকাশ করলে পেপারগুলিকে শাস্তির আওতাধীন করা উচিৎ, তাহলে বিনিয়োগকারীগন ক্ষতিগ্রস্ত কম হবেন।